অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বেলাল-লোপার কণ্ঠে ‘সুবহানাল্লাহ’


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২২ রাত ১১:০০

remove_red_eye

৬৩২

জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। তার ‘পাগল তোর জন্য রে…’ গানটি শ্রোতাপ্রিয়। এরপর বেশ কিছু সিনেমায় প্লেব্যাক করেছেন। তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

বেলাল খান এবার গেয়েছেন ‘সুবহানাল্লাহ’ শিরোনামে গান। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন লোপা হোসেইন। আজ সন্ধ্যায় ইউটিউবে লোপা হোসেইনের চ্যানেলে আনুষ্ঠানিকভাবে গানটি উন্মুক্ত করা হবে। এর আগেও তারা একসঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন। 

 

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন সিরাজুম মুনির। সংগীতায়োজন করেছেন জেকে মজলিস। ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ। এতে মডেল হয়েছেন কায়েস আরজু ও শাকিলা পারভীন।

গান প্রসঙ্গে লোপা হোসেইন বলেন, ‘এটি মেলোডিয়াস একটি গান। কিছু গান থাকে যা শোনামাত্রই সুর মনে ধরে যায়, নিজের অজান্তেই গুনগুন করে গাইতে ইচ্ছা করে। এটিও তেমনই। সবাই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজটি করেছেন। আশাকরি শ্রোতাদের ভালো লাগবে।’