বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২২ রাত ১২:৩৬
৫৬৮
আকতারুল ইসলাম আকাশ II ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর মার্কেটিং অফিসার পদে চাকরি করার পাশাপাশি মাদক ব্যবসা করতেন মো. মারুফ মোর্শেদ আকাশ। দীর্ঘদিন যাবত চাকরির পাশাপাশি মাদক ব্যবসা করতে গিয়ে অবশেষে শনিবার (৯ এপ্রিল) বিকেল ৫ টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৪ নম্বর ওর্য়াড থেকে আড়াইশো পিচ ইয়াবা ট্যাবলেটসহ মারুফকে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম। মারুফ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের মো. হারুন অর রশীদের ছেলে। সে দুই বছর যাবত বোরহানউদ্দিন উপজেলায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর মার্কেটিং অফিসার পদে চাকরি করে আসছিলেন।
বোরহানউদ্দিন থানা পুলিশ জানান, মারুফ চাকরি করার পাশাপাশি মাদক ব্যবসা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম তাঁর উপর নজর রাখে। এবং শনিবার বিকেল ৫ টার দিকে আড়াইশো পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।পুলিশ আরও জানান, স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর মার্কেটিং অফিসার পদে বোরহানউদ্দিন উপজেলায় দুই বছর ধরে সে কর্মরত আছেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে দীর্ঘ ৫ মাস ধরে সে এই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছেন এবং ইয়াবার আরও কয়েকটি চালান সে বরিশাল থেকে ভোলায় এনেছেন বলেও পুলিশকে জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির রবিবার ১০ এপ্রিল বিকেল ৫ টায় জানিয়েছেন, দুপুরে ভোলা জেলা আদালতে তাকে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত