বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে মার্চ ২০২২ রাত ১২:০৭
৫৭৬
সিঙ্গাপুরে জাহাজ থেকে পড়ে গিয়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার কেপেল কর্পোরেশনের মালিকানাধীন তুয়াসের একটি শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।
সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় (এমওএম) মঙ্গলবার জানিয়েছে, ওই দুই বাংলাদেশির বয়স ৩০ ও ৪২ বছর। আরেক বাংলাদেশি শ্রমিকের সঙ্গে তারা ডকইয়ার্ডে রাখা জাহাজটির চারপাশে তৈরি করা মাচায় দাঁড়িয়ে কাজ করছিলেন। রাত ১০টার দিকে মাচার একটি অংশ হঠাৎ করে ভেঙ্গে যায়। এতে দুজন নিচে পড়ে যায় এবং অপরজন মাচার একটি অংশ ধরে ঝুলে থাকে। নিচে পড়ে যাওয়া দুজনকে পরে চিকিৎসক মৃত ঘোষণা করে। আহত অপর বাংলাদেশিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সম্প্রতি সিঙ্গাপুরে কর্মস্থলে দুর্ঘটনাক্রমে মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২০২০ সালে দেশটিতে ৩০ শ্রমিক মারা যায়। ২০২১ সালে বেড়ে ৩৭ জন হয়। চলতি বছর ইতোমধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত