অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২২ রাত ১১:২০

remove_red_eye

৫৬৮

মনপুরায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভা করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হাজীরহাট বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতা-কর্মীদের এমপি জ্যাকব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপি উন্নয়নের চিত্র সাধারন জনগণের মাঝে তুলে ধরতে হবে। বিশেষ করে মনপুরায় নদী ভাঙ্গন রোধ প্রকল্পে ১ হাজার ১৫ কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্ধ, পাকা রাস্তা-ঘাট, স্কুল- কলেজের ভবন নির্মাণ সহ সকল উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরাসহ বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য নেতা-কর্মীদের সর্তক থাকার নির্দেশ দেন।

পরে প্রধান অতিথি এমপি জ্যাকব, উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের আধা পাকা টিনসেড ঘরটি দ্বিতল ভবন নির্মাণের জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ ও চেকে ২০ লক্ষ টাকা উপজেলা আ’লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী ও সম্পাদক মোঃ জাকির হোসেনের কাছে হস্তান্তর করেন।

পরে এমপি জ্যাকব দলীয় নেতা-কর্মীদের নিয়ে নবনির্মিত মডেল মসজিদ ও উপজেলা পরিষদের ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন।এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, আ’লীগের সহসভাপতি দীপক চৌধুরী, একেএম শাহজাহান মিয়া, আ’লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ কাজল, ইউপি চেয়ারম্যান আলমগীর, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, আ’লীগের যুগ্ন সম্পাদক মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, সে¦াচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন, সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু, মৎস্যলীগ সভাপতি আবুল কাশেম সহ অন্যান্য নেতা-কর্মীরা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...