চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে মার্চ ২০২২ রাত ১১:১৬
৪৫৫
চরফ্যাসনে বিভিন্ন মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে জমিয়তের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার(২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন মাদ্রাসার অর্ধশত অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে এ অনুদান প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪( চরফ্যাসন- মনপুরা) আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এমপি জ্যাকব বলেন, আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জীবন মান উন্নয়নে সারা দেশের মাদ্রাসা শিক্ষকদেরকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষকরা আওয়ামী লীগ সরকারের অবদানের কথা মনে রেখে ভোটের মাঠে কাজ করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।
জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান এর সঞ্চালনায় অধ্যক্ষ মাওঃ মুঈনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভোলা জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল খালেক ও চরফ্যাসন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হুমায়ুন সরমান। এ সময় বিভিন্ন মাদ্রাসা থেকে আগত চরফ্যাসন উপজেলার দুই শতাধিক মাদ্রাসা শিক্ষক উপস্থিত ছিলেন।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত