অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মাদকসেবীর হাতে নিরাময় কেন্দ্রের কর্মকর্তা খুন!


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২২ রাত ১১:০২

remove_red_eye

৬৭৯

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক মাদকসেবী রোগীর হাতে মাদক নিরাময় কেন্দ্রের ইনচার্জ (কর্মকর্তা) পোল গোমেজ (৪২) খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কিংকর বাড়ৈকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার দক্ষিণ দেবগ্রামের বাংলাদেশ ইয়ুথ ফাষ্ট কনসার্নের (বিওয়াইএফসি) আঞ্চলিক অফিসে এই ঘটনা ঘটে। নিহত পোল গোমেজ ঢাকার সাভারের রাসেল গোমেজের ছেলে।

মাদক নিরাময় কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে পোল গোমেজকে ছুরিকাঘাত করে সেখানে চিকিৎসাধীন কিংকর বাড়ৈ। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

 

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘অভিযুক্ত কিংকর বাড়ৈকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’