দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে মার্চ ২০২২ রাত ১১:৪৭
৫৩৬
ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একই পরিবারের ৯জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোঃ আজগর , কামাল, আকবর, কহিনুর,মিনারা, জান্নাত,খাদিজা, সাহিদা, রাশেদা বেগম। তারা সবাই ওই বাড়ির জসিম মোল্লার পরিবারের সদস্য। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আহত আজগর জানান, একই ওয়ার্ডের কাদেরের সঙ্গে তাদের ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন তাদের ওই ক্রয়কৃত জমিতে তারা বসতঘর উত্তোলন করতে গেলে অভিযুক্ত কাদেরের নেতৃত্বে নুরউদ্দিন ,চর্দি হোসেন, মহিউদ্দিন, মনির,মজিবুর, রহিম সহ ১০ থেকে ১৫জন মিলে লাঠিসোটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে দৌলতখান হাসপাতালে ভার্তি করান। এ ঘটনায় অভিযুক্তদের কাউকে তাদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ বিষয় অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত