অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২২ রাত ১১:৪৬

remove_red_eye

৫২৭

ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্রীদের মাঝে এক শত স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বুধবার বিদ্যালয়ের হলরুমে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ওই ড্রেস তুলে দেন। পৌর মেয়র মো. রফিকুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে ওই ড্রেস দেয়া হয় বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগম জানান। তিনি আরো জানান, গত ১১  বছর ধরে পৌর মেয়র ধারাবাহিকভাবে দরিদ্র ছাত্রীদের স্কুল ড্রেস দিয়ে আসছেন।


স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগমের সভাপতিত্বে ড্রেস বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন,পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, প্যানেল মেয়র মো. হারুন-অর-রশীদ, পৌর কাউন্সিলর মো. সেলিম রেজা, শিক্ষক-সাংবাদিক মনিরুজ্জামান, সহকারী শিক্ষক মো. ছবিরউদ্দিন প্রমুখ।