অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পার্টি করে ফেরার পথে অভিনেত্রীর মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২২ দুপুর ০১:৪৮

remove_red_eye

৬৫২

হোলি পার্টি করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের তেলেগু অভিনেত্রী ডলি ডিক্রুজ। তার বয়স হয়েছিল ২৬। তিনি গায়ত্রী নামেও পরিচিত।

হোলি পার্টি শেষে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন ডলি ডিক্রুজ। এই সময় হায়দরাবাদের গাছিবাউলিতে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই এই অভিনেত্রীর মৃত্যু হয়। অন্যদের আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি ‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন ডলি ডিক্রুজ। অভিনয়ের পাশাপাশি ইউটিউবার হিসেবেও এই অভিনেত্রীর খ্যাতি রয়েছে। তার চ্যানেলের নাম জলসা রাইডু।

ডলি ডিক্রুজের মৃত্যুর খবর জানিয়ে তার সহকর্মী সুরেখা বাণী ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আপনি কীভাবে চলে যেতে পারলেন মা! সত্যিই একসঙ্গে অনেক মধুর সময় কাটিয়েছি। এখনো বিশ্বাস করতে পারছি না। একসঙ্গে পার্টি করবো, দয়া করে ফিরে আসবে কি! একসঙ্গে অনেক কিছু করার বাকি! অনেক কিছু শেয়ার করার বাকি। ফিরে আসো না! এটা যাওয়ার সময় নয়। তোমার অভাব অনুভব করতে চাই না। চিরদিন তোমাকে ভালোবেসে যাবো।’

এছাড়া ডলি ডিক্রুজের মৃত্যুতে শোকাহত তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তারা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...