বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২২ রাত ১০:২৫
৫৯৯
গত বছরের মাঝামাঝি সময়ে ইন্টারনেটে ভাইরাল হয় ‘মানিকে মাগে হিঠে’ গানটি। এটি গেয়েছেন শ্রীলঙ্কার জনপ্রিয় দুই শিল্পী সাথীসান রথনায়কে ও ইয়োহানি দিলোকা দে জুটি। সিংহলী ভাষার এই গান মানুষের মুখে মুখে রটে যায়। এমনকি ‘বিগ বি’ অমিতাভ বচ্চনও গানটির প্রশংসায় পঞ্চমুখ হন। আর এক গানের মাধ্যমে বিশ্বব্যাপী তারকা খ্যাতি পান ইয়োহানি।
সেই ইয়োহানি এবার চুক্তিবদ্ধ হলেন ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের সঙ্গে। ইয়োহানিকে টি-সিরিজের মুখ হিসেবে পেয়ে খুশি প্রতিষ্ঠানটির কর্ণধার ভূষণ কুমার। তার ভাষায়—‘বরাবরই গানের দুনিয়ায় নতুন ধারা তৈরিতে সামিল হয়ে এসেছি। আশা করি, ইয়োহানির মতো তরুণ প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের সঙ্গে পেয়ে শ্রোতাদের দুর্দান্ত সব গান উপহার দিতে পারব।’
ভারতের অন্যতম জনপ্রিয় এই মিউজিক লেবেলের সঙ্গে চুক্তিপত্রে সই করে আপ্লুত ইয়োহানি নিজেও। ভূষণ কুমারের সঙ্গে তোলা একটি ছবি ইয়োহানি তার ইনস্টাগ্রামে পোস্ট করে চুক্তি হওয়ার ঘোষণা দেন তিনি।
এ গায়িকা ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘ভূষণ কুমারের মতো বিশিষ্ট মানুষ এবং টি-সিরিজের মতো এত নামি প্রতিষ্ঠানের হয়ে গাওয়ার সুযোগ পাওয়া যেকোনো শিল্পীর কাছেই স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি দারুণ খুশি। উচ্ছ্বসি এবং কৃতজ্ঞ। একটা গান আমার জীবন এভাবে বদলে দেবে ভাবতেই পারিনি।’
১৯৯৩ সালে জন্মগ্রহণ করেছেন ইয়োহানি। তিনি একাধারে গায়িকা, সংগীত প্রযোজক, গীতিকার ও ব্যবসায়ী। ‘র্যাপ রাজকন্যা’ হিসেবে পরিচিত এই শিল্পী ইউটিউবের মাধ্যমে সংগীত ক্যারিয়ার শুরু করেন। তার র্যাপ গান ‘দেবীয়াঙ্গে বারে’ বেশ জনপ্রিয়তা পায়।
ইয়োহানির বাবা একজন সেনাবাহিনীর কর্মকর্তা। মা বিমান সেবিকা। বিজ্ঞান নিয়ে লেখাপড়া করলেও তার আগ্রহ ছিল লজিস্টিক ম্যানেজমেন্ট। গানের জন্য একাধিক পুরস্কার জিতেছেন ইয়োহানি। তাকে প্রথম কাজের সুযোগ দেয় ‘পেটাহ এফেক্ট’ নামের রেকর্ড লেবেল।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত