বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে জুলাই ২০১৯ রাত ১০:০২
৭২৩
মোশারেফ হোসেন সোহেল, লালমোহন থেকে : লালমোহন বাজারে ড্রেনের ময়লা তুলে রাস্তায় ফেলে রেখে ঢাকায় আন্দোলনে গেছে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। গত ১ সপ্তাহ আগে পৌরসভার ড্রেনের ময়লা রাস্তায় তোলা হয়। কিছু ময়লা সরানো হলেও চৌরাস্তা মোড় গুরুস্তপূর্ণ স্পটে রাস্তায় ফেলে রাখা ময়লা এখনো সরানো হয়নি। ময়লার দুর্গন্ধে ব্যবসায়ীরা যেমন টিকতে পারছে না, তেমনি ওই পথ দিয়ে পথচারীরাও চলাচল করতে পারছে না। নাক টিপে চলাচল করতে হয় সকলের। যানবাহনের চাকায় ময়লাগুলো সমস্ত বাজারে ছড়িয়ে পরছে। একই অবস্থা উত্তর বাজার এলাকায়ও। সেখানে বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তায় ময়লা কাঁদা একাকার হয়ে আছে।
এছাড়া পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের ফলে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে লালমোহন পৌরসভার সকল কার্যক্রম। সব ধরনের নাগরিক সেবা বন্ধ রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসীরা। জন্মনিবন্ধন, নাগরিকসনদপত্র না পেয়ে হয়রানীর শিকার হচ্ছেন শহরবাসী। এতে ভোগান্তিতে পৌর এলাকার ৩৮ হাজার নাগরিক। একাধিক সূত্র জানায়, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের ফলে লালমোহন পৌরসভা কার্যালয়ে নাগরিক সেবা নিতে এসে শত শত মানুষ ফিরে যাচ্ছেন।
জানা যায়, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা এবং পেনশনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে আসছে সারাদেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এতে লালমোহন পৌরসভা সহ সারাদেশের পৌরসভার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে লালমোহন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী দ্রæবলাল দত্ত বণিক জানান, আন্দোলনের কারণে পরিচ্ছন্ন কর্মীরা ঢাকায় অবস্থান করছে। সারা বাংলাদেশেই একই অবস্থা। তবে রাস্তায় পরে থাকা ময়লা কাল সকালে সরিয়ে ফেলা হবে বলে তিনি জানান।
লালমোহন পৌরসভা কর্মচারী সংসদের সভাপতি মোঃ সফিউল্যাহ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন জানান, আমরা অসহায়, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা এবং পেনশনের দাবিতে বর্তমানে ঢাকায় কর্মসূচি পালন করছি। তারা আরও জানান, যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা হবে না, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক