অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তিন মাস পর করোনায় মৃত্যুহীন দিন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২২ রাত ১১:২৭

remove_red_eye

৫৯১

তিন মাসের বেশি সময় (৯৬ দিন) পরে করোনাভাইরাসে মৃত্যুহীন দিন পার করলো বাংলাদেশ। ১৩ মার্চ সকাল ৮টা থেকে ১৪ মার্চ সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে, করোনায় মোট মৃত্যুর সংখ্যা (২৯ হাজার ১১২) অপরিবর্তিত থাকল। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুহীন দিন পেয়েছিল বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় ২১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন।

 

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৭ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৬১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।