অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২২ রাত ১১:১৭

remove_red_eye

৫৩৪


এম নয়ন, তজুমদ্দিন  II ভোলার তজুমদ্দিনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যয্যতা এই প্রতিপাদ্যে মঙ্গলবার সকাল ১০টায় তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর,চাঁচড়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা   রামেন্দ্র নাথ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদ খান, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সাদী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।