অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় নিউজ টুয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জুলাই ২০১৯ রাত ১০:২০

remove_red_eye

৮৩৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক || বেসরকারি টিভি চ্যানেল নিউজ টুয়ান্টিফোরের ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে ভোলায় কেককাটা, আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। এ সময় নিউজ-২৪ এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্যপরিষদের ভোলা জেলা আহŸায়ক অবিনাশ নন্দি, ভোলা প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ রায় অপু, সহসভাপতি কামাল উদ্দিন সুলতান, বিশিষ্ট সাহিত্যিক কাজল কৌশিক, অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা নাসির উদ্দিন, নাগরিক ফোরামের আহŸায়ক কামরুজ্জামান বাহাউদ্দিন, আবৃত্তি শিল্পি মশিউর রহমান পিংকু, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসিব রহমান, একুশে টিভির মেজবাহ উদ্দিন শিপু, গাজী টিভির এম হেলাল উদ্দিন, চ্যানেল-২৪ এর আদিল হোসেন তপু, বাংলা টিভির জুয়েল সাহা বিকাশ, এটিএন নিউজের রাশেদ হোসেন রুবেল প্রমূখ।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, বাংলাদেশে এতগুলো টেলিভিশন চ্যালেন থাকা সত্তে¡ও সংবাদ পরিবেশনে নিউজ-২৪ এর আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এর সংবাদ শিরনামগুলো অত্যন্ত চমৎকার হয়। শুধু সংবাদ পরিবেশনই নয় এর পাশাপাশি দেশ বাংলার প্রকৃতি ও পরিবেশ, সাহিত্য সংস্কৃতি অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরছে নিউজ-২৪। মাত্র তিন বছরে এই টিলিভিশন চ্যানেলটি দর্শকদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। এ সময় অন্যান্য বক্তারা নিউজ-২৪ এর দীর্ঘায়ু কামনা করেন।
জেএসবি/২৮ জুলাই

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...