বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই মার্চ ২০২২ রাত ০৯:২৪
৫৮০
পরনে ক্রিকেটের পোশাক, হাতে গ্লাভস, মাথায় ক্যাপ। ব্যাট-বল হাতে ২২ গজে ঘাম ঝরাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এ অভিনেত্রী তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়। কিন্তু বর বিরাট কোহলির মতো তিনিও কেন ক্রিকেট মাঠে?
এ প্রশ্নের পরিষ্কার জবাব দেননি আনুশকা। তবে ভিডিওটির ক্যাপশনে লিখেছেন—‘চাকদা এক্সপ্রেস। কঠিন প্রস্তুতি। আমরা দিন গুণছি।’
তবে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, তিন বছর পর বড় পর্দায় ফেরার জন্য প্রস্তুত আনুশকা শর্মা। ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমে ফিরছেন তিনি। সন্তান জন্মদানের পর এটি তার প্রথম প্রজেক্ট। এতে ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে আনুশকাকে। আর এজন্য ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছেন এই অভিনেত্রী।
ক্রিকেটার ঝুলনের অনুপ্রেরণামূলক জার্নি ও তার ক্যারিয়ার নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। তার স্বপ্ন ছিল ভারতের জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ পাওয়া; তিনি শুধু সুযোগই পাননি বরং জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হয়ে সুনাম বয়ে এনেছেন। ২০১৮ সালে তার নামে ভারত সরকার ডাকটিকিট প্রকাশ করেছিল।
ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘চাকদা এক্সপ্রেস’। তবে এটি কবে নাগাদ মুক্তি পাচ্ছে তা জানা যায়নি।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত