অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা সরকারি কলেজে ছাত্রলীগের উদ্যোগে শুভেচ্ছা মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২২ রাত ১২:৩২

remove_red_eye

১১৩৭

মো. ইসমাইল II "এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পাতাকা তলে " এই ¯ে¬াগানে মাধ্যমে মুখরিত করে তোলে ভোলা সরকারি কলেজের ২০২১-২২ সেশনে ভর্তি হওয়া একাদশ শ্রেনীর  শিক্ষার্থীরা। মিছিলের মাধ্যমে অভ্যার্থনা জানিয়েছে ভোলা  সরকারি কলেজ ছাত্রলীগ। বুধবার  (৯ মার্চ) সকাল ১১ টায়ে ভোলা সরকারি কলেজের শহীদ মিনার চত্বর থেকে কলেজ ছাত্রলীগের আয়োজনে শুভেচ্ছা মিছিলটি বের হয়।

ভোলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ ও সাধারণ স¤পাদক হাসিব মাহমুদ হিমেলের নির্দেশনায় শুভেচ্ছা মিছিলটির নেতৃত্ব দেয় সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ইব্রাহিম শুভ। এই সময় মিছিলে উপস্থিত ছিলেন,  ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম ইভান,  কলেজ ছাত্রলীগের নেতা  মেহাতাব রাজু, রাকিব হাসান, সাহেদ সহ  কলেজ ছাত্রলূগের নেতা কর্মীরা। মিছিলের মাধ্যমে কলেজে ভর্তি হওয়া নবীব  শিক্ষার্থীদের ছাত্রলীগে যোগ  দেওয়ার আহবান জানানো হয়। মিছিলটি পুরো কলেজ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন চত্বরে এসে শেষ হয়।