বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই মার্চ ২০২২ রাত ১১:৩৭
৫৭৯
রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন জামিন চান। মঙ্গলবার (৮ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিকের আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট আহসান হাবীব।
জামিন শুনানিতে তিনি বলেন, ‘বাদীর সাথে মামলার বিষয়ে আপোষ-মীমাংসার কথা হয়েছে। তারা এখন জামিন পাওয়ার হকদার। জামিনে বাদীর আপত্তি নেই। গত বছরের ৭ অক্টোবর থেকে তারা বিনাবিচারে কারাগারে আছেন। সবকিছু বিবেচনা করে তাদের জামিনের প্রার্থনা করছি।’
এদিন মামলার বাদী মোহাম্মদ আলমগীর হোসাইন আদালতে হাজির ছিলেন। জামিন দিলে আপত্তি নেই বলে তিনি আদালতকে জানান।রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর রনপ কুমার এসব তথ্য জানান।
গত বছরের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসাইন বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ২০২০ সালের জানুয়ারি মাসে ইভ্যালি ইলেকট্রনিক্স পণ্যসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসে কম মূল্য অফার করে। পরে তিনি ও তার আর এক বন্ধু মোট ২৮ লাখ টাকার পণ্য অর্ডার করেন এবং টাকা পরিশোধ করেন। ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলে প্রতিষ্ঠানটি তা করেনি।
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ভোলায় ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ
ফিশিংবোটের ইঞ্জিন বিকল হয়ে ৫দিন ধরে সাগরে ভাসছে ১৮জেলে উদ্ধারে আসেনি কেউ
নজরুল বর্ষের প্রতিযোগিতায় ছয়টি প্রথম পুরস্কারসহ কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসার সেরা সাফল্য
লালমোহনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ালে ব্যবস্থা: সড়কমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত