অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মার্চ ২০২২ রাত ১১:১৭

remove_red_eye

৫৩১

ভোলার দৌলতখানে হাবিবউল্লাহ মৃর্ধা নামে এক অসহায় বৃদ্ধের জমি জোরপূর্বক দখল নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ওই বৃদ্ধ দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি ঘটে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।
অসহায় বৃদ্ধ হাবিবউল্লাহ মৃর্ধা জানান, ২০১৪ সালে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পশ্চিম জয়নগরে ১০৭ শতাংশ জমি ক্রয় করেন। এর মধ্যে ৪০ শতক জমি তার দখলে রয়েছে। বাকি জমিগুলো তার বোনের ছেলে কবির ,নান্নু, মিজান জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই জমিতে তিনি গেলে অভিযুক্তরা বিভিন্ন ভাবে বৃদ্ধকে হুমকি ধামকি দিয়ে আসছে। তবে এ বিষয় অভিযুক্তরা আনিত অভিযোগ অস্বীকার করেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।