অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

কোনালের পুরস্কার বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই মার্চ ২০২২ রাত ১১:৫৫

remove_red_eye

৫৮৯

‘ভালোবাসার মানুষ তুমি’ শিরোনামে গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কণ্ঠশিল্পী কোনাল। তার এ পুরস্কার বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শেখ শামীমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খান জিয়াউর রহমান রিটটি দায়ের করেন। রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদি করা হয়েছে।

চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘বীর’ সিনেমাটি ২০২০ সালে মুক্তি পায়। এ সিনেমায় ‘ভালোবাসার মানুষ তুমি’ শিরোনামের গানটি ব্যবহার করা হয়। এ গানের জন্য সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জনপ্রিয় গায়িকা কোনাল।

দাবি করা হয়েছে—‘তুমি আমার জীবন, আমি তোমার জীবন’ শিরোনামের শ্রোতাপ্রিয় গানটির ব্রিজলাইন অনুমতি ছাড়া ‘বীর’ সিনেমার গানে ব্যবহার করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে গানটির নাম ‘ভালোবাসার মানুষ তুমি’ লেখা হয়েছে। তবে শাকিব খানের এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি ‘তুমি আমার জীবন’ নামে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে ‘তুমি আমার জীবন’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। এ গান ব্যবহার করা হয় ‘অবুঝ হৃদয়’ চলচ্চিত্রে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...