অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে গাছ কাটতে গিয়ে শ্রমিক নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জুলাই ২০১৯ রাত ১০:১৬

remove_red_eye

৮৭১


আহমেদ শফী, দৌলতখান ।। ভোলার  উপজেলার চালতা তলা এলাকায় মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে গাছ কাটতে চাপা পরে মোঃ জহিরুল ইসলাম (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জহিরুল ইসলাম ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের ৬ নং ওয়ার্ডে বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকাল থেকে চালতা তলা এলাকায় রাস্তার পাশে কয়েকজন শ্রমিক মেহোগনী গাছ কাটছিল। সাড়ে ১১টার দিকে ওই গাছের চাপা পরে জহিরুল মারাক্তক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দৌলতখান থানার ওসি মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জেএসবি/৩০ জুলাই