অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক সেমিনার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জুলাই ২০১৯ রাত ১০:১৮

remove_red_eye

৮২০

বাংলার কন্ঠ প্রতিবেদক ।। মুজিব বর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক সেমিনার ভোলায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা অডিটরিয়মে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন। এসময় ২০২০ সাল মুজিব বর্ষ হিসাবে পালন করার লক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহন করা হয় এবং ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরা হয়।
সেমিনারে ভোলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
জেএসবি/৩০ জুলাই