বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে জুলাই ২০১৯ রাত ১০:২০
৭৯৮

লালমোহন প্রতিনিধি ।। ভোলার লালমোহনের ফরাজগঞ্জ ৮নং ওয়ার্ড এলাকায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন এর নামে বাজার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নুুরুন্নবী চৌধুরী শাওন বাজারের উদ্বোধন করেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় এমপি মহোদয়ের সম্মতিতে আমি এ বাজারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাজারে কোন ধরনের চাঁদাবাজি, অসামাজিক ও অনৈতিক কর্মকান্ড থেকে সকলকে বিরত থাকার আহŸান জানিয়ে তিনি বলেন, যেহেতু বাজারটি আমাদের মাননীয় সংসদ সদস্যের নামে, যদি এখানে কোন রকম অনৈতিক কর্ম হয় সেটা আমাদের এমপি মহোদয়কে অপমান করা হবে। আর সেটা আমরা বরদাশত করবো না। এসময় তিনি বর্তমানে সারাদেশে ছেলেধরা গুজব থেকে সকলকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন।
পরে নুরুন্নবী চৌধুরী শাওন বাজারের কমিটির উদ্যোগে সফিজল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে সাংসদ শাওনের সদ্য প্রয়াত পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী নুরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাজী মৌঃ মোঃ ইউনুছ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দিদারুল ইসলাম অরুণ, পৌর আওয়ামীলীগ দপ্তর সম্পাদক নিয়াজ মুসফিক, সহ-দপ্তর সম্পাদক ফয়েজ উল্যাহ ফয়েজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকির বিশ^াস, সাধারণ সম্পাদক জসিম ফরাজী, ফরাজগঞ্জ ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নুরুন্নবী, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ছালাউদ্দিন শামিম, সাবেক ইউপি সদস্য মনিরুল হক মিঠু, মোস্তফা মিয়া, নুরুন্নবী চৌধুরী শাওন বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন হাওলাদার, সদস্য রফিকুল ইসলাম হাওলাদার, মফিজুল ইসলাম হাওলাদার ও বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ।
জেএসবি/৩০ জুলাই
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত