অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় সততা স্যাটেলাইট নেটওয়ার্কের সীলগালা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জুলাই ২০১৯ রাত ১০:২৪

remove_red_eye

৯০০


বাংলার কন্ঠ প্রতিবেদক।। ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডেও বটতলা বাজারের সততা স্যাটেলাইন নামে একটি ক্যাবল নেটওয়ার্কে সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় এ সীলগালা করেন ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম।
জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীর দৈনিক বাংলার কণ্ঠকে জানান, দীর্গ দিন ধরে কোন প্রকার কাগজপত্র ছাড়া বৈধভাবে সততা স্যাটেলাইট ক্যাবল ব্যবসা পরিচালনা করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। পরে কোন বৈধ কাজগ পত্র না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম ওই প্রতিষ্ঠানকে সীলগালা করেন। তাদের এ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
জেএসবি/৩০ জুলাই