অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১১ই মে ২০২৬ | ২৮শে বৈশাখ ১৪৩৩

প্রেমিককে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন রাকুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:৫৯

remove_red_eye

৫৩১

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। বলিউড সিনেমাতেও দেখা যায় তাকে। প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। এবার প্রেমিককে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গেলেন রাকুল। এ জুটির কিছু ছবি এখন অন্তর্জালে ভাইরাল।

রাকুল-জ্যাকি আলাদা আলাদাভাবে তাদের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যদিও একসঙ্গে তোলা কোনো ছবি শেয়ার করেননি এই যুগল। রাকুল একাধিক ছবি পোস্ট করেছেন, তাতে চিন ইন দেখাচ্ছে—জেডাব্লিউ ম্যারিয়ট মালদ্বীপ রিসোর্ট অ্যান্ড স্পা। অন্যদিকে জ্যাকির ইনস্টাগ্রাম ঘুরে দেখা যায়, একই লোকেশনে তোলা ছবি শেয়ার করেছেন তিনি। আর এসব ছবি কাছাকাছি সময়ে পোস্ট করেছেন এই জুটি।

রাকুলের একটি ছবিতে দেখা যায়, ব্লু রঙের স্যুইমসুইট পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন রাকুল। ক্যাপশনে লিখেছেন—‘কখনো কখনো পরিবর্তনের ঢেউয়ের মধ্য দিয়ে সঠিক পথ খুঁজে পাওয়া যায়।’ অন্যদিকে সৈকতের পাশে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন জ্যাকি। আর ক্যাপশনে লিখেছেন—‘সুখ ঢেউয়ের মতো আসে।’

মাঝে মধ্যে একসঙ্গে দেখা যায় রাকুল-জ্যাকিকে। গত ২০ ফেব্রুয়ারি আগ্রার তাজমহল দেখতে গিয়েছিলেন রাকুল। তার সঙ্গে ছিলেন জ্যাকি। তাজমহলের পাশে ক্যামেরাবন্দি হন তারা। জ্যাকি-রাকুলের তাজমহল পরিদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

১০ অক্টোবর রাকুলের জন্মদিন। গত জন্মদিনে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে রাকুলের সঙ্গে হাত ধরে একটি ছবি পোস্ট করেন জ্যাকি ভাগনানি। ক্যাপশনে তিনি লিখেন, ‘তোমাকে ছাড়া দিনকে দিন মনে হয় না, তোমাকে ছাড়া সুস্বাদু খাবারেও কোনো মজা পাই না। সবচেয়ে সুন্দর মনের অধিকারীকে জন্মদিনের শুভেচ্ছা, যে আমার কাছে পৃথিবীর সবকিছু। দিনটা তোমার হাসির মতোই উজ্জ্বল ও তোমার মতো সুন্দর হোক। শুভ জন্মদিন আমার ভালোবাসা।’

অন্যদিকে রাকুলও একই ছবি পোস্ট করে লিখেন, ‘ধন্যবাদ আমার ভালোবাসা। তুমি আমার এই বছরের শ্রেষ্ঠ উপহার। আমার জীবনকে রাঙিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে বাধাহীনভাবে হাসানোর জন্য ধন্যবাদ। একসঙ্গে আরো স্মৃতি তৈরি করব।’

রাকুল অভিনীত হিন্দি ভাষার ছয়টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এ তালিকায় রয়েছে—‘অ্যাটাক’, ‘রানওয়ে ৩৪’, ‘ডক্টর জি’, ‘থ্যাঙ্ক গড’, ‘মিশন সিন্ড্রেলা’, ‘ছত্রিওয়ালি’। এছাড়া ‘আয়ালাম’ নামে তামিল ভাষার একটি সিনেমার কাজ শেষ করেছেন রাকুল। তা ছাড়াও তামিল ভাষার ’৩১ অক্টোবর লেডিস নাইট’ ও ‘ইন্ডিয়ান ২’ সিনেমার কাজ এ অভিনেত্রীর হাতে রয়েছে।

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ

সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী

সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

আরও...