বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:৪৬
৫১০
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল জানিয়েছেন, তিনি ইইউ ভুক্ত পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের জন্য অস্ত্র ও অন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে অর্থ সহায়তা প্রদানের জন্য একটি প্রস্তাব উপস্থাপন করবেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) ইইউ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক শুরুর আগে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা জানান।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কিয়েভকে সহায়তা দিতে সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে পর্তুগাল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।
জোসেপ বোরেল বলেন, ‘আমি দুটি জরুরি সহায়তা ব্যবস্থার জন্য ইউরোপীয় শান্তি সুবিধা ব্যবহার করতে ইইউ পররাষ্ট্র মন্ত্রীদের প্রস্তাব দেব। এই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য অস্ত্র কিনতে অর্থায়ন করা এবং দ্বিতীয়টি হল জরুরি প্রয়োজনীয় উপাদান যেমন জ্বালানি কেনার জন্য অর্থ দেওয়া।
টুইটারে দেওয়া এক বিবৃতিতে পর্তুগালের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভকে সহায়তায় লিসবন সামরিক ভেস্ট, হেলমেট, গ্রেনেড, গোলাবারুদ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
আর এর মাধ্যমে পর্তুগাল কিয়েভে সামরিক সহায়তা প্রেরণকরা অন্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে।
সূত্র: আল-জাজিরা
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত