বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:৩৬
৬০২
সত্তর দশকের বাঘা বাঘা নায়কদের মধ্যে নিজের অবস্থান তৈরি করে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্র আশ্রাফ উদ্দিন আহমেদ উজ্জল। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে পেয়েছেন ‘মেগাস্টার’ খ্যাতি। নন্দিত এই নায়ককে এখন আর চলচ্চিত্রে দেখা যায় না। চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও ৭৪ বছর বয়সেও নিজেকে রেখেছেন ফিট। এখনো প্রতিদিন ৩ ঘণ্টা জিম করেন তিনি। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান চলচ্চিত্রের জীবন্ত এই কিংবদন্তি।
ফিট থাকার রহস্য কী জানতে চাইলে নায়ক উজ্জল বলেন, ‘আমি যখন অ্যাকশন হিরো হিসেবে সিনেমায় কাজ শুরু করি তখন থেকেই এক্সারসাইজ শুরু করি। সেসময় থেকেই ব্যায়াম আমার জীবনের অনুসঙ্গ হয়ে যায়। গত ৪০ বছর ধরে আমি নিয়মিত এক্সারসাইজ করছি। যখন অ্যাকটিভলি সিনেমা করতাম তখন ট্রেইনার বাসায় এনে জিম করতাম। পরে জিমে গিয়ে আমি জিম করছি। জিমে জিম করার আনন্দ আলাদা।’
অন্যদের জিম করার পরামর্শ দিয়ে উজ্জ্বল বলেন, ‘আমাদের যারা তুরুণ আছেন, আর্লি এইজ থেকে তাদের জীবনের এটা অংশ হওয়া উচিত। ফিজিক্যাল এক্সারসাইজ করলে শারীরিক বিষয়টা তার মাইন্ডে সেট হয়ে যায়। আমি কিন্তু শুরু করেছি অনেক দেরিতে। পর্দায় যখন অ্যাকশন ইমেজটা তৈরি হলো তখন বডি ল্যাঙ্গুয়েজ তো একটা থাকতে হবে। আপনি যতই অভিনয় করেন, যদি বডি ল্যাঙ্গুয়েজ, ফিজিক্যাল ফিটনেস না থাকে তবে বিশ্বাসযোগ্য মনে হবে না। এর পর থেকেই আমি জিম করি। মমতাজ আলী যখন প্রতিবাদী অ্যাকশন হিরো হিসেবে দর্শকদের সামনে দাঁড় করালেন; এরপর থেকেই জিম করা শুরু করি। আজ পর্যন্ত ছাড়িনি।’
জিমের কারণে হাসপাতালে বিল কম দিতে হচ্ছে উজ্জ্বলকে। তা উল্লেখ করে তিনি বলেন, ‘যাদের বয়স হয়েছে তাদের এই ফিটনেসটাই হাসপাতালের বিল সাশ্রয় করে। পেশাগত কারণে জিম শুরু করলেও এখন আমি এর বেনিফিট পাচ্ছি। আমার ফিটনেসের মূল রহস্য হচ্ছে বহু দিনের সাধনা। এখন বডি তৈরি করার জন্য নয়, সুস্থ থাকার জন্য জিম করি।’
নন্দিত নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’ সিনেমায় উজ্জ্বল নামে অভিনয় করেন তিনি। এর পরে ‘সমাধি’, ‘নালিশ’, ‘উসিলা’, ‘নসিব’, ‘অপরাধ’, ‘সমাধান’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি। সর্বশেষ ২০১৫ সালে ‘রাজা বাবু’ সিনেমায় তাকে দেখা গিয়েছে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত