বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:৪৩
৫৯৯
বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়ায় পাড়াপ্রধানসহ তার চার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এ ঘটনায় পাড়াপ্রধানের এক ছেলে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রুমার গালঙ্গ্যার আবু পাড়ার ৭নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আবু পাড়ার কারবারী ল্যাংরুই ম্রো (৬০), তার ছেলে রুংথুই ম্রো (৪৫), লেংরুং ম্রো (৪২), মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫)।
স্থানীয়রা জানিয়েছে, রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের আবুই পাড়ার পাড়া কারবারীর সঙ্গে বিচার সালিশ ও তাবিজ কবজ নিয়ে পাড়াবাসীর বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে পাড়াকারবারীর বাসায় গেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে কারবারীসহ একই পরিবারের পাঁচ জন নিহত হয়। এ ঘটনায় তার এক ছেলে গুরুতর আহত হয়ে পালিয়ে গেছে।
বান্দরবান রুমার গ্যালেংগা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, ‘পাড়াবাসীরা পাড়ার কারবারী ও তার চার ছেলেকে কুপিয়েছে। এতে পাড়া প্রধানসহ তার চার ছেলে মারা গেছে। এছাড়া পাড়া প্রধানের এক ছেলেসহ দুজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে মোবাইলের নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানতে পারিনি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বলেন, ‘রুমার দুর্গম গালঙ্গ্যা ইউনিয়নে আবুই পাড়ায় পাড়াকারবারীসহ একই পরিবারের পাঁচ জন নিহত হওয়ার খবর পেয়েছি। সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছে। পুলিশের ওই টিম ফিরে আসার পর বিস্তারিত জানা যাবে।’
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক