বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:০৩
৫৯৫
শেয়ারবাজারে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন শুরু থেকে শেষ সূচক পর্যন্ত টানা পতন হয়েছে। সূচকের পতন হলেও দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে।
বৃহস্পতিবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০৯ পয়েন্ট পতনের পর ৬ হাজার ৮৩৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১৪ পয়েন্টে। ডিএসইএস শরীয়াহ সূচক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৪৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে ৩৭৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৩২৬টির এবং অপরিবর্তিত আছে ২১টির। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৯৯৯ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৯৯১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৭৩ পয়েন্টে এবং সিএসআই সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৮ পয়েন্টে।
সিএসইতে ৩০৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত আছে ১৯টির। দিন শেষে সিএসইতে ৩৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির
গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি
শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল কবির রিজভী
পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর
ভোলায় শ্যামাপূজা উপলক্ষে ১৬ মন্দিরে ১৬ টন চাল বরাদ্দ দিলেন তথ্য মন্ত্রী পার্থ
বাবাকে হারিয়ে ভোলা হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে প্রতিদিন যুবকের অবস্থান কর্মসূচি
ভোলায় ছাত্রদলের আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত