বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:২৮
৫৭০
করোনাভাইরাস মহামারির প্রকোপের কারণে বন্ধ রাখা আন্তর্জাতিক সীমান্ত প্রায় দুই বছর পর খুলে দিয়েছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় সোমবার (২১ ফেব্রুয়ারি) সীমান্ত খুলে দেয় দেশটি। তবে এই মুহূর্তে সেখানে কেবল কোভিড টিকা নেওয়া পর্যটকরাই প্রবেশ করতে পারবেন।
এদিকে দূর্ঘদিন পর সীমান্ত খুলে দেওয়ায় দেশটিতে প্রবেশ করে নিজেদের আত্মীয়-স্বজনের দেখা করতে পেরে খুশি বন্ধু ও পরিবারের লোকজন।
করোনা মহামারি দেখা দেওয়ার পর ২০২০ সালের মার্চ মাসে বিদেশি পর্যটকদের জন্য নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। তবে বিভিন্ন দেশে আটকা পড়া নাগরিকদের গত বছরের শেষের দিকে ফিরে আসার অনুমতি দেয় দেশটির সরকার।
সোমবার সীমান্ত খোলার দিন সিডনি বিমানবন্দরে ছিল পর্যটকদের ভিড়। এদিন এ বিমানবন্দরে ৫০টি আন্তর্জাতিক বিমান অবতরণ করেছে। পর্যটকরা পশ্চিম অস্ট্রেলিয়া ব্যতিত দেশটির সব স্থানে যাওয়ার অনুমতি পাচ্ছেন। ওই অঞ্চলটিতে আগামী ৩ মার্চ পর্যন্ত করোনা বিধি নিষেধ জারি থাকবে।
অস্ট্রেলিয়ার পর্যটন বিষয়ক মন্ত্রী বলেন ড্যান তেহান বলেন, সীমান্ত খুলে দেওয়া ‘আমাদের পর্যটন শিল্প এবং এই খাতে কর্মরত ৬ লাখ ৬০ হাজার মানুষের জন্য অবশ্যই একটি চমৎকার খবর। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্থ আমাদের পর্যটন খাত খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে বলে আমি আশা করছি।’
অস্ট্রেলিয়ার অর্থনীতির জন্য পর্যটন একটি অনেক বড় খাত। ছয় হাজার কোটির বেশি মার্কিন ডলারের এ খাতের ওপর অস্ট্রেলিয়ার অর্থনীতি অনেকটা নির্ভরশীল। দেশটির মোট কর্মশক্তির প্রায় পাঁচ শতাংশ পর্যটন খাতের সঙ্গে যুক্ত। ২০১৯ সালে ৯৫ লাখ মানুষ অস্ট্রেলিয়া ভ্রমণ করেন।
করোনা মহামারি দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৪ হাজার ৯০০ জন মারা গেছেন।
সূত্র: বিবিসি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত