বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০১৯ রাত ০৯:০৯
১১১৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক || ভোলার পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোলা সরকারি স্কুলের মাঠে বুধবার সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু’র সভাপত্বিতে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উপ মহাদেশের অন্যতম প্রাচীন সংগঠন। এ সংগঠনের হাত ধরেই বাংলাদেশ আজ একটি স্বাধীন ভূখন্ড পেয়েছে। বর্তমানে দেশের মানুষের উন্নয়ন ও অর্থনীতির মুক্তির জন্য কাজ করছে আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সরকার। তাই আগামী দিনে যারা কমিটিতে আসবে তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তাগণ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার মোঃ ইউনুছ, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানর সঞ্চলনা করেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ। সম্মেলনে পৌর কাউন্সিলর ও ডেলিগেটদের সমর্থনে নজিবুল্লাহ নাজু সভাপতি ও শাহ আলী নেওয়াজ পলাশকে সাধারন সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য পৌর আওয়ামীলীগের এ কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনে ভোলা পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত