অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

রাশিয়াকে সরাসরি ‘না’ বললো ন্যাটো

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

৫৩০

রাশিয়া যেসব দাবি উত্থাপন করেছে সেগুলো উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো) কখনোই পূরণ করতে পারবে না। বিষয়টি জেনেবুঝেই রাশিয়া এসব দাবি করছে। শনিবার মিউনিখ সম্মেলনে ন্যাটোর মহাসচিব জিনস স্টলটেনবার্গ এ কথা বলেছেন।

ব্যাপক সামরিক উপস্থিতির সঙ্গে হুমকিমূলক কথাবার্তা এখন বিপদ হয়ে দাঁড়িয়েছে, তারা জানে তাদের দাবি আমরা পূরণ করতে পারব না, আমরা যদি এগুলো পূরণ করতে না পারি তাহলে সামরিক পরিণতি ঘটবে। তিনি বলেন, ‘এটা নতুন স্বাভাবিক বিষয় যে, আমরা এমন রাশিয়াকে পেয়েছি, যেটি  ইউরোপের সুরক্ষার মূল মূল্যবোধের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং নিজেদের  ইচ্ছা পূরণের জন্য শক্তি প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি দিচ্ছে।’

প্রসঙ্গত, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পূর্ব ইউরোপে নিরাপত্তার গ্যারান্টি চায় রাশিয়া। রাশিয়ার দাবি, ইউক্রেনকে কখনোই সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে না দেওয়ার প্রতিশ্রুতি তারা লিখিতভাবে চায়। এমনকি কিয়েভে ন্যাটোর সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে না; এমন প্রতিশ্রুতিও চায় মস্কো। মূলত এই বিষয়টি নিয়েই ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্ব রাশিয়ার। গত মাসে ন্যাটো সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে রাশিয়া। পরে তা আরও বাড়ানো হয়। পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেন দখলের পাঁয়তারা করছেন পুতিন। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...