বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:৩৬
৬৩৯
খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী ও গুণী অভিনেত্রী অঞ্জনা সুলতানা সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। মিশা-জায়েদ প্যানেল থেকে তিনিই একমাত্র শপথ নিয়েছেন। বাকিরা এখনও শপথ গ্রহণ করেননি।
অনেকেই ধারণা করেছিলেন মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত অন্যদের সঙ্গে অঞ্জনার দূরত্ব তৈরি হয়েছে। সবার ধারণা মিথ্যা প্রমাণ করে গত বৃহস্পতিবার মিশা-জায়েদ প্যানেলেল নির্বাচিত ১১ জনের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। এরপরই তৈরি হয় নতুন গুঞ্জন- ১১ জনের সঙ্গে অঞ্জনা আবার শপথ নেবেন কিনা?
এ প্রসঙ্গে অঞ্জনা সুলতানা রাইজিংবিডিকে বলেন, ‘আমি তো অলরেডি শপথ নিয়েছি। আবার নতুন করে নেয়ার সুযোগ নেই। হ্যাঁ, ওরা যখন শপথ নেবে তখন ওদের সঙ্গে আমিও থাকবো। কারণ আমি তো আর আমার প্যানেল থেকে সরে আসিনি। এখনও মিশা-জায়েদের প্যানেলের সিদ্ধান্তের সঙ্গে আছি।’
তিনি আরো বলেন, ‘সাধারণ সম্পাদকের পদ নিয়ে আইনি লড়াই চলছে। আদালত যে রায় দিবে তা আমাদের মানতে হবে। সভাপতি কাঞ্চন ভাইকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তিনি আমাদের সভাপতি। তার সঙ্গেই আমরা কাজ করবো।’
রাজধানীর পাঁচ তারকা হোটেলে ডিনার পার্টি করেছেন মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত ১১ জন। এ সময় জায়েদের সঙ্গে উপস্থিত ছিলেন অঞ্জনা, সুচরিতা, রোজিনা, আলীরাজ, ডিপজল, রুবেল, অরুণা বিশ্বাস, মৌসুমী, আতিকুর রহমান চুন্নু ও জয় চৌধুরী। বিজয়ী ১১ জন ছাড়াও অভিনেতা ওমর সানিসহ আরো কয়েকজন তাদের সঙ্গে ছিলেন বলে জানা গেছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত