বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:০৭
৬২১
প্রেমের টানে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধ পথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আসেন ভারতীয় তরুণী খুসনামা (১৭)। এ ঘটনা জানতে পেরে গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) তাকে আটক করে পুলিশ।
পরে সব আইনি প্রক্রিয়া শেষে বর্ডার গার্ড বাংলাদেশের (১৮ বিজিবি) সহায়তায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (২৭৬ বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে বাবা-মায়ের উপস্থিতে তাকে নিজ দেশে (ভারত) ফেরত পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজারের তেলীপাড়া নামক স্থানে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনের পিলার নম্বর ৪৪২ এর ৭.এস ও ৪৪৩ মেইন পিলার বরাবর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।
এসময় বিএসএফের হাফতিয়া ক্যাম্পের সহকারী কমান্ডার কামাল সিং, পরিদর্শক উপেন্দ্র সিং, প্রমোদ কুমারসহ ভারতীয় গোয়াল পুকুর থানার কনেস্টবল দিলিপ কুমার সরকার, বিজিবি তেঁতুলিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল মোতালেব, তেঁতুলিয়া মডেল থানার এসআই তপন কুমারসহ বিজিবি-বিএসএফ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেমের টানে ভারত সীমান্ত অতিক্রম করে পঞ্চগড়ে আসা খুসনামা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানা গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে।
এর আগে, গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ভারতীয় সীমান্তের কাঁটাতার পেরিয়ে তেঁতুলিয়ার মুড়িমাখা সীমান্ত দিয়ে মহানন্দা নদী পার হয়ে তেঁতুলিয়ার সদ্দারপাড়া গ্রামের হাসিনুর রহমানের বাড়িতে ওঠেন ওই কিশোরী।
গোপন সূত্রে সেই খবর জানতে পেরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবি বিকেলে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে ওই তরুণীর পরিচয় জানায়।
ভারতীয় ওই তরুণীর বাবা ইসরাইল হোসেন বলেন, ‘আমার মেয়ে কীভাবে বাংলাদেশে ঢুকেছে জানি না। প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে মেয়েকে নিতে এসেছি।’
ভারতীয় গোয়াল পুকুর থানার কনেস্টবল দিলিপ কুমার সরকার বলেন, ‘বিএসএফ আমাদের খবর দিলে ১৭৬ ব্যাটালিয়নে ওই তরুণীর বাবা-মাকে নিয়ে এসেছি। আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ পুলিশ-বিজিবির মাধ্যমে বিএসএফের হাতে ওই তরুণীকে তুলে দিয়েছে। থানায় নেওয়ার পর আমরা আমাদের সব আইনি প্রক্রিয়া শেষে ওই তরুণীকে তার পরিবারের কাছে হস্তান্তর করব।’
বিএসএফের ২৭৬ ব্যাটালিয়নের সহকারী কমান্ডার কামাল সিংক বলেন, ‘আমরা খবর পেয়ে পুলিশের মাধ্যমে তদন্ত করে ওই তরুণীর পরিচয় নিশ্চিত হই। শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ পুলিশ, বিজিবি মিলে সব নিয়ম মেনে ওই তরুণীকে দেশে ফেরত আনা হয়েছে।’
তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার বলেন, ‘গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খুসনামাকে আটক করা হয়। পরে বিজিবির সহায়তায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। শুক্রবার তাকে বাবা-মায়ের উপস্থিতে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে তাকে অনেক বোঝানো হয়েছে সে যেন একই ঘটনা আবারও না ঘটায়।’
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত