অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন ১৪৩৩

পুঁজিবাজার: ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলে এসএমইতে লেনদেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

৫৭২

পুঁজিবাজারে ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলে এসএমই প্ল্যাটফরমে লেনদেন করতে পারবেন বিনিয়োগকারীরা।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। বিএসইসির নির্দেশনায় উল্লেখ হয়েছে, এখন থেকে এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করতে চাইলে পুঁজিবাজারে ২০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। এতদিন এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করতে হলে ৫০ লাখ টাকা পুঁজিবাজারে বিনিয়োগ প্রয়োজন ছিলো।

অন্যদিকে আগামীতে যারা এখানে লেনদেন করবে, তাদেরকে ডিএসইর কাছ থেকে রেজিস্ট্রেশন নিতে হবে। তবে এর জন্য কোন ফি দিতে হবে না। এতদিন রেজিস্ট্রেশন ফি হিসেবে ডিএসইকে ১৫ হাজার টাকা দিতে হতো।

দেশের স্বল্পমূলধনী কোম্পানিগুলোকে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করার সুযোগ দিতে গত বছরের ৩০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসএমই প্ল্যাটফর্ম চালু করেছে। বর্তমানে এখানে ১০টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। তবে এর আগেই গত ১০ জুন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এসএমই প্ল্যাটফর্ম চালু করে।

উভয় স্টক এক্সচেঞ্জের এসএমএস প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলো হলো- মামুন এগ্রো প্রোডাক্টস, বেঙ্গল বিস্কুট, হিমাদ্রী, কৃষিবিদ ফিড, মাস্টার ফিড এগ্রোটেক, ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ, এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস, ওয়ান্ডারল্যান্ড টয়েস এবং নিয়ালকো অ্যালয়।

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভোলায় ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ

ভোলায় ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ

ফিশিংবোটের ইঞ্জিন বিকল হয়ে ৫দিন ধরে সাগরে ভাসছে ১৮জেলে উদ্ধারে আসেনি কেউ

ফিশিংবোটের ইঞ্জিন বিকল হয়ে ৫দিন ধরে সাগরে ভাসছে ১৮জেলে উদ্ধারে আসেনি কেউ

নজরুল বর্ষের প্রতিযোগিতায় ছয়টি প্রথম পুরস্কারসহ কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসার সেরা সাফল্য

নজরুল বর্ষের প্রতিযোগিতায় ছয়টি প্রথম পুরস্কারসহ কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসার সেরা সাফল্য

লালমোহনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

লালমোহনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন

সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ালে ব্যবস্থা: সড়কমন্ত্রী

সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ালে ব্যবস্থা: সড়কমন্ত্রী

আরও...