বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২২ বিকাল ০৫:৩৯
৫৩৯
বাপ্পি লাহিড়ী মানে জমকালো পোশাক, চোখে রোদচশমা ও গলায় গোছা গোছা সোনার হার আর হাতে আংটি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষ যাত্রায় তার গায়ে সোনা ওঠেনি, কিন্তু কালো চশমায় ঢাকা ছিল তার চোখ। জীবনের শেষবেলা পর্যন্ত যে কালো চশমাটি তার সঙ্গী ছিল, সৎকারের আগেও তা তার সঙ্গেই ছিল।
বাপ্পি লাহিড়ীর শেষ যাত্রার বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে দেখা যায়, বাপ্পাসহ আরও কয়েকজন প্রয়াত সুরকারকে তার বাড়ি থেকে শববাহী গাড়িতে তুলছেন। পুষ্পমালায় সাজানো হয়েছে বাপ্পি লাহিড়ীকে। চোখে পরানো হয়েছে সেই কালো চশমা। আর শববাহী গাড়িকেও ফুল দিয়ে সাজানো হয়েছে। গাড়ির মাথায় রয়েছে বাপ্পির হাসিমাখা মুখের একটি ছবি।
বাপ্পি লাহিড়ীর রাজকীয় শেষ যাত্রায় উপস্থিত হয়েছিলেন ঘনিষ্ঠজনেরা। বাবাকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মেয়ে রেমা লাহিড়ী। ছেলে বাপ্পা লাহিড়ী বাবার মরদেহ কাঁধে তুলে নেন। শোবিজ অঙ্গনের অনেক তারকা বাপ্পি লাহিড়ীকে বিদায় জানাতে শেষকৃত্য অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এ তালিকায় রয়েছেন—বিদ্যা বালান, শক্তি কাপুর, অলগা ইয়াগমিন, রুপালি গাঙ্গুলি, ভুষণ কুমার, মিকা সিং, উদিত নারায়ণ প্রমুখ।
বাপ্পি লাহিড়ীর শেষ যাত্রার ভিডিও দেখতে ক্লিক করুন
গত ১৫ ফ্রেব্রুয়ারি মধ্যরাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাপ্পি লাহিড়ী। গত বছরের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তিনি একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। কিন্তু তার মৃত্যু হয়েছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার (ঘুমের ব্যাঘাত ঘটায়) কারণে।
১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি সিনেমা জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ীর। হিন্দিতে ডিস্কো ড্যান্সার, চলতে চলতে, শরাবি, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম প্রভৃতি সিনেমায় সুর দিয়েছেন; গেয়েছেন একাধিক গান।
কিশোর কুমার সম্পর্কে ছিলেন বাপ্পির মামা। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী— দুজনেই সংগীত জগতের মানুষ। ফলে পুত্র বাপ্পি ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা-বাবার কাছেই প্রথম গানের তালিম নেন। মা-বাবা নাম দিয়েছিলেন অলোকেশ, কিন্তু জনপ্রিয়তা পান বাপ্পি লাহিড়ী নামে।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। তারপর দীর্ঘদিন বাংলা ও হিন্দি সিনেমায় গান গেয়েছেন, সুর দিয়েছেন। শরীরে প্রচুর সোনার গহনা পরতে ভালোবাসতেন। বলতেন, ‘আমার ভগবানের নাম সোনা!’ ছিল গায়কির নিজস্ব কায়দা, যা তাকে হিন্দি সিনেমা জগতে অন্য এক উচ্চতায় নিয়ে যায়। পেয়েছেন একাধিক পুরস্কার এবং সম্মাননা।
জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল
জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ
সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ
শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের
নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক