অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ইউক্রেন সীমান্ত থেকে ফিরে যাচ্ছে রুশ সেনারা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২২ বিকাল ০৪:৫৮

remove_red_eye

৬১০

ইউক্রেন সীমান্ত এলাকা থেকে ফিরে যাচ্ছে রাশিয়ার সেনারা। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত মাসে ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে রাশিয়া। পরে আরও ৩০ হাজার সেনা বেলারুশে সামরিক মহড়ায় অংশ নেয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, যেকোনো সময় কিয়েভ আক্রমণ করতে পারে রাশিয়ার সামরিক বাহিনী। তবে মস্কো এ ধরনের কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছে এবং বলেছে, তাদের পদক্ষেপগুলো ন্যাটো দেশগুলোর আগ্রাসনের প্রতিক্রিয়া। সার্বিক পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার মস্কো যান জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। ওই দিন সীমান্ত থেকে কিছু সেনা ফিরিয়ে আনার ঘোষণা দেয় রুশ প্রতিরক্ষা দপ্তর।

স্থানীয় সময় বুধবার সকালে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্যাঙ্ক, পদাতিক যুদ্ধের যান ও আর্টিলারি ইউনিটগুলো ক্রিমিয়া উপদ্বীপ ছেড়ে যাচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘সামরিক ট্রেনের মাধ্যমে যুদ্ধ সরঞ্জাম এবং সেনা ইউনিটের স্থায়ী ঘাঁটিতে পৌঁছে দেওয়া হবে। এগুলো আসার পর যুদ্ধের প্রশিক্ষণের পরবর্তী পর্যায়ের জন্য মেরামত ও প্রস্তুত করা হবে।’

বার্তা সংস্থা আরআইএ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাতে কয়েক ডজন সামরিক যান ক্রিমিয়ার সেতু পার হচ্ছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...