অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২২ দুপুর ০২:৪০

remove_red_eye

৫৭১

অচিন্ত্য মজুমদার IIভোলায় কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহ ধরে সংক্রমনের হার নিন্ম মুখি রয়েছে। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ৪৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১১ শতাংশ। এদের মধ্যে ৪ জন ভোলা সদর ও ১ জন লালমোহন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৭৭ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৭ হাজার ৭৭৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ২৬৩ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫১৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ৩ জন ভর্তিসহ বর্তমানে ১৬ জন চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত আইসোলেশন ইউনিটে ২ হাজার ৮৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ২ হাজার ৭১ জন বাড়ি ফিরেছেন। সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৩৭ হাজার ৮৬৪ জনের নমুনা সংগ্রহ করে র‌্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। ভোলায় করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭৪ জন, দৌলতখানে ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৫ জন, চরফ্যাশনে ৫ জন ও মনপুরা উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...