অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩


ভোলায় সম্মাননা পেলেন ৩ নারী বীর মুক্তিযোদ্ধা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২২ দুপুর ০২:২৭

remove_red_eye

৪৮৮

 মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহনকারী ভোলার ৩ নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এই সম্মাননা স্বারক ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। সংবর্ধনা প্রাপ্ত ৩ নারী বীর মুক্তিযোদ্ধা হলেন ভোলার চরফ্যাসন উপজেলার সিরাজ উদ্দিনের মেয়ে ফরিদা বেগম , দৌলতখান উপজেলার কাজী বাড়ির রুস্তুম আলী কাজীর মেয়ে নুরন্নাহার , বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু এলাকার মধু সুধন দেবনাথের মেয়ে বিন্দু রানী শার্মা।


এসময় জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন,মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছেন বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহŸানে সাড়া দিয়ে নারী-পুরুষ,কিশোর-কিশোরীসহ বৃদ্ধ বনিতা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। মহান মুক্তিযুদ্ধে পুরুষ দের পাশাপাশি নারী বীর মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহন ছিলো বীরত্বগাঁথা।


সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মো: ইকবাল হোসেন এর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সুজিত হাওলাদার,জেলা তথ্য অফিসার নুরুল অমিন,ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ,ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম,ভোলা প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: অহিদুর রহমান , মুক্তিযোদ্ধা মজিবুর রহমান,মুক্তিযোদ্ধা আবুল হোসেন,মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যগন।
 উল্লেখ্য, সারাদেশে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মননা-২০২২ এর আয়োজন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়। এতে ঢাকায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। সম্মননা অনুষ্ঠানে সভাপত্বিত করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।


 





ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক

আরও...