অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় বিকাশ হ্যাকিংয়ের টাকা উদ্ধার করলো পুলিশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২২ সকাল ১১:৩৭

remove_red_eye

৫৬৭

 ভোলার মনপুরায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বরের বিকাশ একাউন্ট হ্যাকিং করে নিয়ে যাওয়া ২৫ হাজার টাকা হ্যাকারদের কাছ থেকে উদ্ধার করে দিল অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।
এছাড়াও বিভিন্ন সময়ে ৩০ ব্যবসায়ীর বিকাশ একাউন্ট থেকে হ্যাকিং করে নিয়ে যাওয়া ৭ লক্ষ টাকা হ্যাকরদের কাছ থেকে উদ্ধার করে দেন বলে জানান ওসি।

মঙ্গলবার দুপুর ১ টায় থানায় ওসির কার্যালয়ে উদ্ধার হওয়া ২৫ হাজার টাকা বিএনপি সম্পাদকের হাতে তুলে দেন ওসি। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক একেএম শাহজাহান মিয়া।

এছাড়াও হ্যাকিং হওয়া ৭ লক্ষ টাকা ফেরত পাওয়া ব্যবসায়ীরা হলেন, হাজীরহাট বাজারের ব্যবসায়ী ও বর্তমান ইউপি সদস্য মোঃ জাফরের ৩৫ হাজার টাকা, ব্যবসায়ী জামানের ১১ হাজার টাকা, চায়ের দোকান ব্যবসায়ী রুবেলের ৫০ হাজার টাকা, বিকাশ ও কম্পিউটার ব্যবসায়ী শাহীনের ৪৪ হাজার টাকা, ব্যবাসায়ী নুরজামানের ১৮হাজার টাকা, রাসেল জমাদারের ৫০ হাজার টাকা, ব্যবসায়ী জামালের ৮০ হাজার টাকা সহ অন্যান্য ব্যবসায়ীরা।

বিএনপি সম্পাদক মিলন মাতাব্বর ও ব্যবসায়ীরা জানান, বিকাশ একাউন্ট হ্যাক করে নিয়ে যাওয়া টাকার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ওসির সহযোগিতায় টাকা ফেরতা পাওয়ায় আমরা খুশি। এদিকে বিএনপি নেতা ওসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেইসবুকে পোস্ট দেন।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, বিকাশ একাউন্ট হ্যাক করে একদল হ্যাকার বিএনপি নেতা সহ ৩০ ব্যবসায়ীর প্রায় ৭ লক্ষ টাকা নিয়ে যায়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে হ্যাকারদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা ফেরত এনে বিএনপি নেতা সহ ব্যবসায়ীদের ফেরত দেওয়া হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...