লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২২ সকাল ১১:৩১
৫৩৮
ভোলার লালমোহন উপজেলায় মোস্তাফিজুর রহমান সবুজ (২৪) নামের এক ভূয়া দুদক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। লালমোহন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনের কাছে দুদক কর্মকর্তা পরিচয়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়ার পর ফের এক লক্ষ টাকা দাবী করার সময় তাকে গ্রেফতার করা হয়।
ভাইস চেয়ারম্যানের সাধারণ ডায়েরীর ভিত্তিতে মঙ্গলবার ভোরে চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়া এলাকা থেকে প্রযুক্তির সহায়তায় লালমোহন থানার এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। আটক মোস্তাফিজুর রহমান সবুজ চরফ্যাশনের চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া এলাকার রফি উদ্দিনের ছেলে ও তজুমদ্দিন সরকারি কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র।
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, সবুজ নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে গত ৭ ফেব্রæয়ারি লালমোহন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনের মুঠোফোনে কল দিয়ে টাকা দাবি করে। এ ঘটনায় ভাইস চেয়ারম্যান থানায় সাধারণ ডায়েরী করে। এর ভিত্তিতে সবুজকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত