অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

রাশিয়া ইউরোপে যুদ্ধ চায় না : পুতিন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:৫১

remove_red_eye

৫৯১

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউরোপে যুদ্ধ চায় না। মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

রুশ প্রেসিডেন্ট পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলগুলির পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসাবে বর্ণনা করেছে এবং মিনস্ক শান্তি প্রক্রিয়ার মাধ্যমে সেখানে সংঘাতের সমাধান করার আহ্বান জানিয়েছেন।

পুতিন বলেন, ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া আংশিক সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে মস্কোর নিরাপত্তা নিশ্চিতে পশ্চিমাদের সাথে আরও আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন। তবে রাশিয়ার প্রতি কোনো গঠনমূলক প্রতিক্রিয়া এখনও পশ্চিমারা দেখায়নি।

গত মাসে ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে রাশিয়া। পরে আরও ৩০ হাজার সেনা বেলারুশে সামরিক মহড়ায় অংশ নেয়। যুক্তরাষ্ট্রের অভিযোহ, যে কোনো সময় কিয়েভ আক্রমণ করতে পারে রাশিয়ার সামরিক বাহিনী। তবে মস্কো এ ধরনের কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছে এবং বলেছে, তাদের পদক্ষেপগুলো ন্যাটো দেশগুলোর আগ্রাসনের প্রতিক্রিয়া। সার্বিক পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনার জন্য গত রোববার মস্কো সফরের ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...