অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরা জমে উঠেছে কোরবানি পশুর হাট


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০১৯ রাত ১০:৫২

remove_red_eye

৮৫৭

মেহেদী হাসান নাহিদ, মনপুরা ।। আগামী ১২ আগস্ট পবিত্র-ঈদুল আযহাকে সামনে রেখে মনপুরা জমে উঠেছে কোরবানির পশুর হাট। অন্যান্য বছরের তুলনায় এ বছর দেশী গরুর প্রতি আগ্রহ বেশী লক্ষ করা গেছে ক্রেতাদের। দেশী গরুর দাম অনেক বেশী।
সরজমিনে ঘুরে দেখা গেছে, হাজিরহাট বাজারে সর্বোচ্চ ১টি গরুর দাম উঠেছে ২লক্ষ ৪০ হাজার টাকা। ২টি গরুর দাম উঠেছে ৪ লক্ষ ৭০ হাজার টাকা। এদিকে শত শত মানুষের সমাগমে কোটি কোটি টাকার লেনদেন হবে কোরবানি পশুর হাটগুলোতে।
কোরবানি পশুর হাটকে কেন্দ্র করে ইতি মধ্যেই উপজেলা প্রানিসম্পদ দপ্তর বাজার মনিটরিং করার জন্য মেডিকেল টিম গঠন করেছেন। তারা কোরবানি পশুর হাটে কোন অসুস্থ্য বা রোগাক্রান্ত পশু উঠছে কিনা তা পরীক্ষা নিরিক্ষা করছেন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা জোরদার করেছেন।
জেএস/০৪ জুলাই