বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৪৩
৬৪৩
এম ছিদ্দিকুল্লাহ II ভোলায় জেলা প্রশাসনের আয়োজনে রবিবার ভার্চুয়াল আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে যুক্তহন ভোলা-১ আসনের সংসদ সদস্য, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জেলা প্রশাাসক মো: মোঃ তৌফিক ই লাহী চৌধুরীর সভাপতিত্বে সভায় তোফায়েল আহমেদ এমপি ভোলা জেলার প্রতিটি সংসদীয় আসনে ব্যাপক উন্নয়ন মূলক কাজ হওয়ার প্রসঙ্গ তুলে ধরে বলেন, বর্তমানে জেলায় সুন্দর পরিবেশ বিরাজ করছে।
আইনশৃংখলা পরিবেশ ভালো রয়েছে। কোন হানাহানি, মারামারি নেই। প্রতিটি সংসদীয় এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এমন পরিবেশ যাতে নষ্ট না হয় সেই লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন । এদিকে ভোলায় জেলা আইন শৃঙখলা বিষয়ক সভায় কোস্টগার্ডের স্থানীয় বে-সরকারি মাঝির বিরুদ্ধে, নদীতে সাধারণ জেলেদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন।
সভায় কোষ্টগার্ডের মাঝির চাঁদাবাজির ও জোরপূর্বক কেউ যাতে অসহায় মানুষের সম্পদ দখল করতে না পারে, এর জন্য স্থানীয় প্রশাসনকে সর্তক থাকার পাশাপাশি ব্যবস্থা নিতে হবে বলেও তোফায়েল আহমেদ নির্দেশ প্রদান করেন। নদী থেকে যত্রতত্র বালু তোলায় নদী ভাঙন দেখা দিতে পারে এমন বিষয়ের উপরও গুরুত্বারোপ করে পদক্ষেপ নেয়ার বিষয় উল্লেখ করেন।
এদিকে ওই সভায় কোস্টগার্ডের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তিনি বে-সরকারিভাবে ট্রলারের মাঝি থাকার বিষয়টি স্বীকার করেন। তবে চাঁদা নেয়ার অভিযোগ পাননি বলে জানান। এসময় কোস্টগার্ড প্রতিনিধি বলেন, মাঝিদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে কোস্টগার্ড জোনাল কমান্ডারের সঙ্গে আলোচনা করবেন বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী।
এ ছাড়া ওই বৈঠকে জেলায় ১ লাখ ৭০ হাজার স্কুলগামী শিক্ষার্থী কোভিড-১৯ প্রতিরোধে টিকা নিলেও তাদের নিবন্ধন না হওয়ায় তারা সনদ পাচ্ছে না, বিষয়টি তুলে ধরেন প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু । এ বিষয়ে জরুরী ব্যবস্থা নিতে সিভিল সার্জন ও জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন জেলা প্রশাসক। সভায় বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আব্বাস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, নাগরিক কমিটির সভাপতি আবু তাহের, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা শিক্ষা অফিসার মাধ্যব চন্দ্র দাস। সভায় আইন শৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন দফতরের প্রতিনিধিরা যুক্ত ছিলেন।
ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ
দলের নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী
ভোলায় আমন ধান চাষ নিয়ে শঙ্কা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত