দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:৪৭
৬৬১
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে কৃষিজমিতে কাজ করতে গিয়ে মো: নুরুল ইসলাম ওরফে পোকন হাওলাদার (৬০) নামে এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকাল এগারোটায় উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে নিজ কৃষিক্ষেতে কাজ করার সময় বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়। মৃত পোকন হাওলাদার ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত শাহাদাত আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে নিয়েছে। মৃতের ছেলে মো: নুরুদ্দিন বলেন, আমার বাবাকে শ^াসরোদ করে হত্যা করা হয়েছে বলে আমাদের সন্দেহ। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে আমার বাবা কৃষিকাজ করতে ক্ষেতে যান। তিনি অসুস্থও ছিলেন না। তবে একটি পক্ষের সাথে জমিসংক্রান্ত বিরোধের কথা বললেও নাম উল্লেখ করেননি।
তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক মো: গোলাম মোস্তফা জানান, এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে তা জানা যাবে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আগামী কাল (রোববার) ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত