লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:১৫
৫০০
লালমোহন প্রতিনিধি : মাঈনূর বেগম। বয়স ৪০। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মাইনূরের স্বামী মারা গেছেন প্রায় ১২ বছর আগে। তখন থাকতেন পটুয়াখালীর রাঙাবালিতে। স্বামীর মৃত্যুর কয়েক বছর পর তার বাবা প্রায় ৮ বছর আগে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাশেম চকিদার বাড়ি এলাকায় ৩ শতাংশ জমি কিনে দেন। জমি কেনার পরে মারা যান মাঈনূরের বাবাও। পরে ওই জমিতে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ঘর তুলেন মাঈনূর বেগম। বাস করছেন বৃদ্ধ মা আর এক মেয়েকে নিয়ে। বিগত কয়েক বছর ধরে মাথা গোঁজার একমাত্র বসত ঘরটি ঝরাঝীর্ণ হয়ে রয়েছে। বৃষ্টি আসলেই পানি পড়ে ঘরের মধ্যে। তখন অন্যের ঘরে গিয়ে আশ্রয় নিতে হয় মাঈনূরকে। প্রতিবেশীদের সহযোগিতা আর এলজিইডির আরইআরএমপি প্রকল্পে কাজ করে সংসার চলে তার। তবুও তিন বেলা খাবার জোটানো দায় মাঈনূরের। সংসারে এত-ই অভাব; চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ার পর একমাত্র মেয়েটিকে অর্থের অভাবে পঞ্চম শ্রেণিতেও পারাতে পারেনি মাঈনূর বেগম।
তিনি বলেন, রাস্তার কাজ করে নিজে যা আয় করি তা দিয়ে তিন বেলা খাওয়াই দায়। তাই প্রায় সময় মানুষের সহযোগিতা নিয়ে চলতে হয়। তার ওপরে বসত ঘরটিও ভেঙে রয়েছে বিগত কয়েক বছর ধরে। টাকার জন্য ঘরটি ঠিকও করতে পারছি না। বৃষ্টি হলে অন্যের ঘরে গিয়ে থাকতে হয়। তাই সরকারের কাছে দাবী নতুন করে একটি ঘরে করে দেয়ার।
মাঈনূরের মেয়ে সিমা আক্তার জানায়, চতূর্থ শ্রেণি পর্যন্ত সে পড়ালেখা করেছে উত্তর বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সংসারে অভাবের কারণে তার মা আর তাকে পরবর্তী শ্রেণিতে ভর্তি করাননি। সরকারি সহযোগিতা পেলে সে আবার পড়তে পারবে। মিশতে পারবে সহপাঠীদের সাথে। এমনটাই আশা সিমার।
স্থানীয় সুমন নামের এক ব্যক্তি বলেন, মাঈনূর বেগমের পাশে সব সময় স্থানীয়রা দাঁড়িয়েছেন। তবে বেশ কয়েক বছর ধরে ভেঙে রয়েছে মাঈনূরের বসত ঘরটি। যা বর্তমানে প্রায় বসবাস অনুপযোগী। সরকারিভাবে যদি মাঈনূরের জন্য একটি ঘর করে দেয়া হয়, তাহলে বৃদ্ধ মা আর সন্তানকে নিয়ে একটু শান্তিতে থাকতে পারবে সে।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ বলেন, যেহেতু সে ভূমিহীন নয় সেজন্য তাকে ঘর দেয়া যাবে না। তবে তার ঘর মেরামতের জন্য টিনের ব্যবস্থা করা যেতে পারে, সেক্ষেত্রে তাকে লিখিত আবেদন করতে হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত