অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে বিকল্প কর্মসংস্থানের জন্য অসহায় জেলেদের গরুর বাচ্চা বিতরণ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:৫৩

remove_red_eye

৪৬৮

হাসনাইন আহমেদ মুন্না : জেলার বোরহানউদ্দিন উপজেলায় বৃহস্পতিবার অসহায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ১০টি গরুর বাচ্চা (বখনা বাছুর) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্তরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী ১০ জন জেলের মাঝে গরু তুলে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা এস. এম আজাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: রাসেল মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আলী আহমদ আখন্দ প্রমূখ উপস্থিথ ছিলেন।
আয়োজকরা জানান, জেলার ৭ উপজেলায় গত বছর থেকে ৪ বছর মেয়াদের এই প্রকল্প চালু রয়েছে। এতে মোট ৩ হাজার ৫০০ জেলেকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। জেলেদের জন্য গরুর বাচ্চা ছাড়াও হাঁস, মুরগি, সেলাই মেশিন, ভ্যান গাড়িসহ জেলেদের চাহিদা অনুযায়ী উপকরণ ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এর আগে এমপি মুকুল বোরহানউদ্দিন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদান করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...