অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় মেছো বাঘের ৪টি বাচ্চা উদ্ধার


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:২২

remove_red_eye

৫৯৫



বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার বোরহানউদ্দিন উপজেলার পরিত্যক্ত একটি লাকড়ির ঘর থেকে মেছো বাঘের চারটি বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার বিকেলে উপজেলার পক্ষীয়া ইউনিয়নের উদয়পুর গ্রামের হাশেম বেপারী বাড়ি থেকে বাচ্চা চারটি উদ্ধার করা হয়।
ভোলা বনবিভাগের বণ্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বুধবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলার পক্ষীয়া ইউনিয়নের উদয়পুর গ্রামের হাশেম বেপারী বাড়ির সোলাইমান বেপারী তাদের পরিত্যক্ত লাকড়ির ঘরে প্রথমে বাচ্চা চারটি দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা বন বিভাগে খবর দেয়। এসময় বন বিভাগের কর্মীরা সেখান থেকে বাচ্চাগুলো উদ্ধার করে। তবে বাচ্চাগুলো অনেক ছোট বিধায় আপাতত লালন পালনের জন্য ওই বাড়িতেই রেখে আসা হয়। পরবর্তীতে বাচ্চাগুলো বড় হলে প্রকৃতিতে ছেড়ে দেয়া হবে বলেও জানান তিনি।