অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

তারুয়া সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:১৯

remove_red_eye

৬৭৮

অচিন্ত্য মজুমদার :  ভোলার চরফ্যাসন উপজেলার বঙ্গপসাগর মোহনার তারুয়া সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। মঙ্গলবার বিকেলে সমুদ্রের জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসে বালুচরে আটকা পড়ে। পরে বন বিভাগের সদস্যরা পর্যবেক্ষণ শেষে বুধবার সকালে মৃত ডলফিনটি সৈকতের এক পাশে বালিচাপা দেয়। তবে কি কারনে ডলফিনটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি বনবিভাগ।
ভোলা বনবিভাগের বণ্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে প্রায় অর্ধ গলিত ডলফিনের মৃতদেহটি তারুয়া সমুদ্রসৈকতে ভেসে আসে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন। তিনি আরো জানান, প্রায় সাড়ে চার ফুট লম্বা ইরাবতী প্রজাতির ডলফিনটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে বন কর্মীদের উপস্থিতিতে মৃত ডলফিনটি সৈকতে বালুচাপা দেয়া হয়। কি কারণে ডলফিনটির মৃত্যু হলো তা অনুসন্ধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কো-অর্ডিনেটর ও বন্যপ্রাণী গবেষক সামিউল মেহেসানিন ইমেইলের মাধ্যমে ডলফিনটির মৃতদেহের ছবি দেখে এটিকে ইরাবতী ডলফিন হিসেবে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গভীর সাগরে মাছ শিকাররত জেলেদের জালে আটকে প্রায়ই এভাবে ডলফিনের মৃত্যু হয়। পরে ভাসতে ভাসতে এসব ডলফিনের মৃতদেহ কোন এক সৈকতের বালুচরে চলে যায়। আর এভাবেই দিন দিন বঙ্গপসাগরে এর সংখ্যা কমে আসছে। তাই এ স¤পদ রক্ষা করা না গেলে সামুদ্রিক পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাই ডলফিন রক্ষায় আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...