অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের ক্র্যাশ প্রোগ্রাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই আগস্ট ২০১৯ রাত ১০:২৬

remove_red_eye

৯৬৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক ।। ডেঙ্গু প্রতিরোধে ভোলা জেলায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে ক্র্যাশ প্রোগ্রাম করেছে জেলা প্রশাসন। জেলার ৭টি উপজেলায় এক যোগে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বিভিন্নœ প্রতিষ্ঠানের উদ্দ্যোগে পরিচালনা করা হয়। সোমবার সকালে ক্র্যাশ পোগ্রাম উদ্বোধন উপলক্ষে শহরে বনার্ঢ্য এক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে । এর পর জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক,জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু,পৌর প্যানেল মেয়র মো: শাহে আলমসহ সিপিসি ও স্কাউট সদস্যরা জেলা প্রশাসক কার্যালয় ক্যাম্পাস,জেলা পরিষদ প্রাঙ্গন, ভোলা খাল পাড়ে পরিস্কার পরিচ্ছন্নতা করে এবং মশার ঔষধ ছিটানো হয়। বাংলা স্কুল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক,জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সেলিম রেজা, ভোলা পৌর সভার প্যানেল মেয়র শাহ আলম সহ সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ ।
এ সময় জেলা প্রশাসক বলেন, আপনার শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিদিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। যদি কেউ রাস্তায় ময়লা আর্বজনা ফেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
জেলা প্রশাসক আরো বলেন, বর্তমানে সারাদেশে ডেঙ্গুগুর যে প্রকোপ তা থেকে রক্ষা পেতে ও সুস্থভাবে বেঁচে থাকতে এডিস মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গুগুর প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। আমাদের পরিবেশ আমাদের কেই নিরাপদ রাখতে হবে। এছাড়া এডিশ মশা নিয়ন্ত্রণ ও বংশ বিস্তার রোধে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, ডেঙ্গু শুধু সরকারের একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। এজন্য চাই সবার সমন্বিত উদ্যোগ।ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক সচেতনতামূলক আন্দোলন গড়ে তুলতে হবে। কেউ যদি নিজের আঙ্গিনা ব্যাবসা প্রতিষ্ঠানের ময়লা নিজে পরিষ্কার না করে শহরের মধ্যে ময়লা ফেলে দুভোর্গ সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে মোবাইলে কোর্টে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...