বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২২ বিকাল ০৩:৩৬
৫৯৮
পিঠের পুরোনো চোটে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হয়ে গেছে সিলেট সানরাইজার্সের পেসার তাসকিন আহমেদের। তার পরিবর্তে ডাক পেয়েছেন এ কে এস স্বাধীন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি।
বিবৃতিতে বলা হয়, ‘ইনজুরির কারণে বিপিএল থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে নেওয়া হয়েছে এ কে এস স্বাধীনকে।’
একই কারণে সিলেটের হয়ে শেষ দুই ম্যাচেও ছিলেন না তাসকিন। পরে এমআরআই করালে তার পুরনো চোট ধরা পড়ে। দলের সঙ্গে সিলেটেও এসেছিলেন তাসকিন। তবে অনুশীলন করেননি। শেষ পর্যন্ত ছিটকেই যান। চার ম্যাচ খেলে এই পেসার নিয়েছেন ৫ উইকেট।
তার পরিবর্তে ডাক পাওয়া ১৯ বছর বয়সী স্বাধীন এর আগে মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলা এই তিন ম্যাচ উইকেট পেয়েছেন ৪টি। সর্বোচ্চ ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন এই ডানহাতি পেসার।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত